A collection of interactions with Anita Agnihotri.
বই বিষয়ক:
কথোপকথনের সংকলনটি তুলে এনেছে কোনো কবির অন্তরের কথা, এক গল্পকারের নির্মাণ-দর্শন, দেশের সন্ধানে অন্য এক ঔপন্যাসিকের নিরন্তর যাত্রা। সাহিত্যের সমস্ত ধারায় অনিতা অগ্নিহোত্রীর অবাধ সঞ্চরণের দর্পণ হয়ে রইল নানা পত্রিকায়, সাহিত্য উৎসবে এবং সর্বোপরি মুখোমুখি কথা-আলাপের এই গ্রন্থনা।
যে লেখে সে আমিই, নানা সৃজনের মধ্যে দিয়ে এই কথা বলে অনিতা অগ্নিহোত্রী মিলিয়ে দিয়েছেন ব্যক্তির ও শিল্পীর নৈতিকথার সুবিধাবাদী বিভাজন। তরুণতম গল্পকার থেকে প্রবীণতম সম্পাদক-পাঠক, সবার অভিনিবেশ গড়ে তুলেছে এক অনবদ্য সাহিত্য-বিনির্মাণ-আলেখ্য।