পশ্চিমবাহিনী নর্মদার দীর্ঘ যাত্রাপথে 'সর্দার সরোবর'সহ একাধিক বড়ো বাঁধ সাধারণের অস্তিত্বকে বিপন্ন করেছে। বাঁধের বিস্তৃত জলভাণ্ডারে তলিয়ে গেছে মানুষের ভিটে-মাটি, চাষের জমি, অরণ্য-প্রকৃতি। ক্ষমতার চোখে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি মানে রাষ্ট্রদ্রোহ। ফলে 'নর্মদা বাঁচাও আন্দোলন'-এর কর্মীদের ওপর নেমে এসেছে পুলিশি নির্যাতন। এদিকে 'সর্দার সরোবর' সেজে উঠেছে ট্যুরিস্টদের বিনোদন কেন্দ্র রূপে। প্রধানমন্ত্রীর জন্মদিনে বাঁধ কর্তৃপক্ষের সওগাত জলভাণ্ডারের পরিপূর্ণতা, যার অনিবার্য পরিণতি আকস্মিক প্লাবন এবং অগণিত মানুষের মৃত্যু। পরের পৃষ্ঠার এবারের আলোচনায় থাকছে অনিতা অগ্নিহোত্রীর উপন্যাস 'প্লাবন জল'। বলবেন ঔপন্যাসিক স্বয়ং।

April 19, 2026