ধোঁওয়া
ধোঁওয়া চলে যাচ্ছে, ঘাসপাতা-কুটো আর
কাগজ-পোড়া গন্ধের ভিতর থেকে
ছিটে-বেড়ার মাথা ডিঙিয়ে কাঁটা রাস্তা পার হয়ে
গঞ্জের ঠিকানায় ধোঁওয়া যাচ্ছে
হাট-চালার সংসার ছাড়িয়ে বড় নদীর বাতাসে
বড় নদীর পারে শ্মশান সেখানে ধোঁওয়াদের
বাড়-বাড়ন্ত
এখন হঠাৎ গভীর কালো মেঘ, তার সঙ্গে ঝড়ের
বাতাস
ঝড়া-পাতার গন্ধে ধান-কাটা-মাঠের
হাহাকার
বড় নদীর পারে কোনও চিতা নেই, পোড়া কাঠের
গুঁড়োয় চরম স্তব্ধতা
ধোঁওয়াএকাই যাচ্ছে আনমনা বড় নদীর খেয়া
পার হয়ে
অসীম চরাচরে। কলাবতী ফুল, সফেদা, কাগজি
লেবুর দল থেকে ছুট হয়ে
মধুমালতীর মায়া কাটিয়ে
ধোঁওয়া যাচ্ছে ব্রহ্মচর্যাশ্রম।
ছবি: কৃত্রিম মেধা
- Details