সন্তানকে
তোমাকে আমি বলি না, কত মাংস পোড়া গন্ধ
ইতস্তত ছেঁড়া শরীর, অজাত-দেহ-খণ্ড
তোমাকে আমি বলি না কত হত্যাকারী মুক্ত
ত্রিশ জন অনাথ শিশু, দশটা রোজ জন্মায়
বলি না, কেন গোরস্থানে ছাউনি, কেন জল নেই
টিনের ছাত, ভীষণ রোদ, যোলো হাজার জন্তু
ছ’সাতখানা নিকাশ ঘর, তিনশো গ্রাম অন্ন
তোমাকে আমি বলি-না কত হত্যাকারী মুক্ত
খুনের পর ধর্ষণ, আর বলাৎকারে পেট্রোল
এমন ভাবে মারো যাতে কবরে গিয়ে চমকায়
কোলের শিশু, ভয় পাবি আর ঘুমের মধ্যে ছটফট
তাই তো তোকে বাঁচিয়ে রাখি, খবর কাগজ লুকিয়ে
বলি না কত পাথর হয়ে কুঁকড়ে ছোট, বাঁচছি—
এদিকে ভাতে ঝলসে ওঠে মাংস পোড়া গন্ধ!
ছবি: কৃত্রিম মেধা
- Details