Poem

সারা দুপুর কাক ডাকে
খাঁ খাঁ করে ওঠে বুকের মধ্যে
কোথায় শিকড়-চাঁদার জঙ্গল ছিল একদিন
কোথায় ভুইটাপা ফুটত
অনিল রায় রোড। কাঠের গেট।
গেটে বুক চেপে দোলা আর দোলা।
রোদ্দুরে কবে যেন উবে গেল লাল জুতো, কোমর ঘুনসি।
উল্কি আঁকা হাত, পায়ে খাড়ু,
ঘুঁটেঅলিরা ধোঁয়া হয়ে গেছে
দেওয়ালে এখনও ঘুঁটের দাগ
পুরনো জর্জেটের শাড়ি, দাগ লাগা নতুন পাঞ্জাবি
বদলে বদলে স্টিলের রেকাব
সব মেঘরোদ উজাড় করে দিলেও
ছোটবেলা ফেরত পাওয়া যায় না।

 

ছবি: কৃত্রিম মেধা