Poem

পাহাড়কে পাকে পাকে খুলে দেয় পথ
আশ্বিনের রৌদ্রে ধীবর পল্লি জাল বুনেছে
গান গাইছে সাগর যাত্রার
মাছ শুকোচ্ছে রাস্তার দু'পাশে :

পথকে জড়িয়ে ধরে মৃত ও লবণাক্ত মাছেদের গন্ধ
জেটিতে দাঁড়িয়ে আছে বক্সাইট উদ্বেলিত বার্জ
ডিঙি নৌকো থাকত ওখানে।
ছোট বোট, অল্প জলে। সমুদ্রের মাঝখানে বড় নৌকো
উথাল পাথাল।

পাহাড়কে এখান থেকে ঝাপসা, আঁকা-মতো দেখায়;
ধীবর পল্লিকে মনে হয় যেন নেই।
কেবল ঢেউগুলি নিরন্তর দ্রোহে নৌকোকে দোলায়
মৃত মাছ, জীবিত মানুষ সকলেই
ক্ষতি-পূরণের জন্য রাস্তার দু'পাশে বসে আছে।


ছবি: কৃত্রিম মেধা